ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা আতাইকুলা থানার বনগ্রাম বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র সাহা, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলম, আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিরাজুল ইসলাম বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গোপাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ মোল্লা ও রাশেদুল ইসলাম ডেভিড প্রমুখ।
আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বনগ্রাম বাজার এর সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নিতাই পদ ঘোষকে সভাপতি ও আলহাজ্ব আব্দুর রহিম বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন বনগ্রাম বাজার বণিক সমিতি সংগঠন ।
বনগ্রাম বাজার বণিক সমিতির নব গঠিত নতুন কমিটির সভাপতি শ্রী নিতাই পদ ঘোষ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম বাবু বণিক সমিতির সকল সদশ্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।


