IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

সিংড়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : জমিজমা বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিকে মারপিট করা হয়েছে। সকালে উপজেলার বন্দর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেনের ২৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আফছার আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মিস কেস মামলায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার কাগজ পত্র যাচাই-বাছাই করে সাংবাদিক আনোয়ার হোসেনের পক্ষে রায় দেন। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ আফসার আলী বাদি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করেন। যাহার আপীল নং ৯/২০। কিন্তু প্রতিপক্ষরা আপিলে হেরে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন সময় সাংবাদিক আনোয়ার হোসেনকে মারপিট এমন কি খুন করার হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে সাংবাদিক আনোয়ার বাড়ি থেকে বের হয়ে বন্দর বাজারে যায়। এসময় প্রতিপক্ষরা তার ওপর হামলা করে মারপিট করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এই ঘটনায় সাংবাদিক আনোয়ার বাদী হয়ে প্রতিপক্ষ আবজাল সরকার ও আফছার আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31