IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বগুড়ায় টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ১ লাখ ৯০ হাজার মানুষ

বগুড়ায় টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ১ লাখ ৯০ হাজার মানুষ

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) বগুড়া : বগুড়ায় সিনোফার্মের টিকার সংকট জেলাবাসীকে প্রচণ্ড দুশ্চিন্তায় ফেলেছে। ওই টিকার প্রথম ডোজ পাওয়া লোকজনের মধ্যে মাত্র ১৭ দশমিক ৮৬ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, বগুড়ায় এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৫৭ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা পেয়েছেন। 

তাদের মধ্যে ৩০ আগস্ট পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪১ হাজার ৪৫৭জন। তবে অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজ পাওয়া ১ লাখ ৯ হাজার ৮৩৪ মানুষের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া প্রায় সবাই দ্বিতীয় ডোজ পেয়েছেন।

অনুসন্ধানে দেখা গেছে, সিনোফার্মের টিকার ক্ষেত্রে দু’টি ডোজের মধ্যে যারা অন্তত একটি পেয়েছেন তারা যতটা অস্বস্তিতে রয়েছেন তার চেয়ে বেশি হতাশায় ভুগছেন রেজিস্ট্রেশনের পরেও টিকার জন্য ডাক না পাওয়া লোকজন। একটি ডোজও টিকা না পাওয়া নারী-পুরুষের মধ্যে একটি বড় অংশ আবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অক্টোবারের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সরকারি পরিকল্পনার কথা জানতে পেরে রেজিস্ট্রেশন করা শত শত শিক্ষার্থী টিকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। টিকা ছাড়া ক্লাসে ফেরা নিয়ে এক ধরনের শঙ্কাও কাজ করছে তাদের মনে।

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৩১ আগস্ট দুপুর পর্যন্ত টিকার জন্য বগুড়ায় মোট ৬ লাখ ৭৯ হাজার ২১৭জন রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৩০ আগস্ট পর্যন্ত অ্যাস্ট্রোজেনেকা এবং সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৫৪ দশমিক ৯৯ শতাংশ অর্থাৎ পৌণে ৪ লাখ মানুষ টিকা পেয়েছেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করের প্রায় ৪৫ শতাংশ মানুষ এখনও টিকা নিতে পারেন নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া সদর উপজেলার অধীন শহরের তিনটি কেন্দ্রে গত ২৫ আগস্টের পর থেকে সিনোফার্মের টিকা প্রদান বন্ধ হয়ে গেছে। তার পর পরই সারিয়াকান্দি উপজেলাতেও টিকার মজুদ শেষ হয়ে যায়। ৩০ আগস্ট পর্যন্ত জেলার কাহালু উপজেলায় সবচেয়ে বেশি ২ হাজার ২১টি টিকার মজুদ আছে। যা দিয়ে সেখানে আরও কয়েকদিন টিকা দেওয়া যাবে। তবে অন্য ৯টি উপজেলায় টিকার মজুদ এত অল্প পরিমাণ রয়েছে যে (৮টি থেকে সর্বোচ্চ ৫৮২টি) নতুন করে সরবরাহ না করলে টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা না পাওয়া শহরের মালতিনগর এলাকার মতিউল ইসলাম জানান, তিনিসহ তার পরিবারের ৩জন এক মাস আগে প্রথম ডোজ টিকা নিয়েছেন। এখন দ্বিতীয় ডোজ টিকা তাদের প্রাপ্য হলেও মজুদ না থাকার কথা বলে  কেন্দ্র থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

টিকা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের একজন নাফিস আব্দুল্লাহ্ নূর জানান, তিনি প্রায় ১৫ দিন আগে রেজিস্ট্রেশন করেন। তার ৬দিন পর টিকার জন্য এসএমএস আসে। কিন্তু মজুদ না থাকায় তিনি টিকা নিতে পারেন নি। 

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে অধ্যয়নরত নাফিস আব্দুল্লাহ্ নূর বলেন, ‘শুনেছি অক্টোবরের মাঝামাঝি থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও বার বার টিকা নেওয়ার জন্য তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু মজুদ না থাকায় টিকা নিতে পারছি না। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি।’

বগুড়া শহরে কবে নাগাদ টিকা মিলবে এমন প্রশ্নের জবাবে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানিয়েছেন, অচিরেই টিকা মিলবে বলে তারা আশাবাদী। 

তিনি বলেন, গত ৭ আগস্ট গণটিকা কর্মসূচীতে যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন তাদেরকে ৭ সেপেম্বর দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তাই ধারণা করছি খুব শিগগিরই টিকার সরবরাহ স্বাভাবিক হবে।’ 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন জানান, টিকার জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। 

তিনি বলেন, ‘আমরা যখনই টিকা পাব তখনই বন্ধ কেন্দ্রগুলোতে দেওয়া শুরু করবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31