ধূমকেতু নিউজ ডেস্ক :দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরে ধরলা আর ব্রহ্মপুত্রের পানি এখনও বিপৎসীমার উপরে। গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, পাবনাসহ কয়েক জেলার নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে।
এদিকে পদ্মা, যমুনার পানি বাড়ায় প্লাবিত মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে ৫ উপজেলায় চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইসলামপুরের অনেক এলাকাতেই ঢুকে পড়েছে বানের পানি। এছাড়া শরিয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের কিছু এলাকায় বানের জল ঢুকছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news