ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় অস্ত্র ও মাদকসহ আব্দুল গফফার নাম এক কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁ-পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গফফার ওই গ্রামের জহির সোনারের ছেলে।
বুধবার বেলা ১১টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি নেতৃত্বে এসআই মিজানুরসহ সঙ্গীয় ফার্সসহ ওই গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশ পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বাতল ফন্সিডিল ও মাদক বিক্রির ২লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, গফফার বিভিন্ন সময় ভিন ভিন নাম ব্যবহার কর অস্ত্র ও মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে জেলা বিভিন্ন থানায় চোরাচালান ১২টি, অস্ত্র মামলা ১টি ও মাদক আইন ১টি মামলা আছে ।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, ডিবির ওসি কেএম শামছুজ্জামানসহ পুলিশেরর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


