ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪ ও শিবগঞ্জ উপজেলায় ৪ জন।
নমুনার পরীক্ষার বিপরীতে গড় শনাক্তের হার ১৭.৭৭ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ বুধবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।
আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩৬ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
জেলায় এ পর্যন্ত মোট ৫৭৪২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৫৪১৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ।


