IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মান্দায় পুকুরে গিলছে বসতভিটার জমি, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

মান্দায় পুকুরে গিলছে বসতভিটার জমি, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : চারিদিকে বসতবাড়ি, মাঝখানে পুকুর। সেই পুকুরের কোনো পাড় নেই। এতে করে বিলিন হচ্ছে বসতভিটার জমি। এরই মধ্যে মাটি ভেঙে পুকুরে নেমে গেছে অনেকের ল্যাট্রিনের হাউজসহ রান্নাঘর। গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটিও পড়েছে হুমকির মুখে।

অভিযোগ উঠেছে, পুকুর মালিক রফিকুল ইসলাম গায়ের জোরে পাড় না বেঁধেই পুকুরে মাছ চাষ করছেন। এনিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না গ্রামবাসীর। প্রতিবাদ করায় গ্রামের এক যুবকের বিরুদ্ধে যৌন হয়রানীসহ একাধিক মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী বাথইল গ্রামে।

গ্রামের প্রবীণ ব্যক্তি আতাউর রহমান জানান, ৮৯ শতক পুকুরের চারপাড়ে ১২টি বসতবাড়ি রয়েছে। বর্তমানে এর আয়তম দাঁড়িয়েছে কমপক্ষে ১৫০ শতক। এর মধ্যে ৮৬ শতক জমির মালিক গ্রামের রফিকুল ইসলাম। কিন্তু পুকুরটিতে কোনো পাড় নেই। এ কারণে পুকুরপাড়ে বসবাসকারীদের বসতভিটার জমি ভেঙে বিলিন হচ্ছে পুকুরে। তাঁরও বসতভিটার অনেকখানি জমি পুকুরে বিলিন হয়েছে।

ভুক্তভোগী শাহিনুর ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, পুকুরটিতে আমার ৩ শতক সম্পত্তি রয়েছে। এছাড়া বসতভিটার বেশ কিছু জমি পুকুরে ভেঙে গেছে। অংশ হিসেবে আমাকে কোনদিন টাকা-পয়সা দেওয়া হয় না। এসবের প্রতিবাদ করায় পুকুর মালিক রফিকুল ইসলাম তাঁর মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে যৌন হয়রানীসহ বিষ দিয়ে মাছ নিধন ও পুকুর জবরদখলের মামলা করেছে।

আরেক ভুক্তভোগী রাবেয়া বেওয়ার অভিযোগ, ‘জমি ভেঙে আমার রান্নাঘর ও ল্যাট্রিনের হাউজ পুকুরের চলে গেছে। এ নিয়ে প্রতিবাদ করায় আমার মেয়ে আঙ্গুরী খাতুনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনায় দায়েরকৃত একটি মামলা আদালতে চলছে।’

ভুক্তভোগী হারুন-অর-রশীদ বলেন, অনেক টাকা খরচ করে ল্যাট্রিনের হাউজ করেছি। সেটি পুকুরে চলে গেছে। এরই মধ্যে ধ্বসে গেছে গোয়ালঘরের একাংশ। প্রতিবাদ করায় বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

গ্রামের পল্লী চিকিৎসক সুনীল কুমার সেন অভিযোগ করে বলেন, ‘পুকুর মালিক রফিকুল ইসলাম বিভিন্ন ঘটনায় আমাকে সাক্ষী মানেন। অথচ সেইসব ঘটনার আমি কিছুই জানি না। সাক্ষী না দেওয়ায় আমাকেও বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।’

অভিযুক্ত পুকুর মালিক রফিকুল ইসলাম বলেন, পুকুরে সামান্য অংশ আছে বুলবুলের। গ্রামবাসীর ভেঙে যাওয়া অংশ তাঁদের নিজ দায়িত্বে বেঁধে নিতে পারেন। বিভিন্ন বিষয়ে লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা করার কথা স্বীকার করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বাথইল গ্রামের অভিযোগগুলো দুইজন অফিসার দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31