IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিনষ্ট করে অবমাননার অভিযোগ

পত্নীতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিনষ্ট করে অবমাননার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে ফুলগাছ দিয়ে তৈরীকৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিনষ্ট করবার অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে প্রতিকার চেয়ে নওগাঁ পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন প্রতিকৃতি তৈরিকারী ফরহাদ আলম নামের এক ব্যক্তি।

আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিকার প্রার্থী ফরহাদ আলম এক সময় কর্মসূত্রে ঢাকায় বসবাস করতেন সেই সময় ঢাকায় বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান তাকে ভীষনভাবে নাড়া দিতো। যার ফলশ্রুতিতে এলাকায় ফিরে এসে বঙ্গবন্ধুর প্রতি তার সেই টান থেকেই সিদ্ধান্ত নেন তাঁর একটি প্রতিকৃতি বানানোর। সে সময় ফুলগাছ দিয়ে প্রতিকৃতি বানানোর বিষয়টি তার মাথায় আসে। আর সেই ভাবনা থেকেই নিজ জেলার পত্নীতলা উপজেলাধীন বালুঘা নামক এলাকায় তার সে স্বপ্নের বাস্তবায়ন করতে আপণ খালোত ভাই স্থানীয় হামিদুর রহমান রনির ভাড়াকৃত এক একর জমিতে ৪০ হাজার ফুল গাছের সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কাজ শুরু করেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৬ মাস ধরে ফুলগাছ দিয়ে তৈরীকৃত এ প্রকল্পটিতে গড়ে তোলেন বঙ্গবন্ধুর ৩টি প্রতিকৃতি, ৭ই মার্চের ভাষন এবং বাঁশ, গাছের গুল ইত্যাদি দেশজ উপকরণ দিয়ে গড়ে তোলেন ৩’শ ফুট দৈর্ঘের একটি নৌকা প্রতীকের অবয়ব যা কিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করবার কথা ছিল। কিন্তু তার লিলিত সেই স্বপ্ন অধরায় থেকে গেল।

তাদের চুক্তির মেয়াদ শেষ না হতেই কোন আলোচনা ছাড়াই অভিযুক্ত পত্নীতলা নিবাসী নজরুল ইসলামের ছেলে নাজমুল আরেফিন পুনোরায় একই জমিটি অন্য আর একজনের কাছে হস্তান্তরের পাঁয়তারা করেন। এক পর্যায় গত শুক্রবার ও শনিবার নাজমুল আরেফিনসহ পত্নীতলা নিবাসী জালালের ছেলে আরমান, আয়েন আলীর ছেলে আমিনুল, মনিরের ছেলে মামুন, আলাউদ্দিনের ছেলে রফিকুল বুলডোজার দিয়ে পুরো প্রকল্পটি গুড়িয়ে দেন।

এবিষয়ে অভিযোগকারী ফরহাদ আলম জানান বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকই প্রকল্পটি হাতে নিয়েছিলাম ইচ্ছে ছিল মুজিবর্ষে বিজয় দিবস উপলক্ষে সেটি সকলের সামনে উন্মোচিত করার। কিন্তু আমার দীর্ঘ দিনের সেই স্বপ্ন পুরণ হতে দিলো না তারা। প্রধানমন্ত্রীর নিকট এমন ঘৃণ্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে অভিযুক্ত নাজমুল আরেফিন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নিয়ে।

এ বিষয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31