IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় চাঁদা না দেওয়ায় দোকানঘর নিশ্চিহ্ন, মালামাল লুটের অভিযোগ

মান্দায় চাঁদা না দেওয়ায় দোকানঘর নিশ্চিহ্ন, মালামাল লুটের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে একটি দোকানঘর নিশ্চিহ্ন করাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার রাতে উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় একজনের নাম উল্লেখসহ ১০-১২ জন দুর্বৃত্তের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শমসের আলী জানান, উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে নিজ নামীয় জমিতে ঢেউটিনের বেড়া ও ছাউনি দিয়ে একটি দোকানঘর নির্মাণ করেন। গত ৭ আগস্ট সিলভার, সিরামিক, মেলামাইন, প্লাস্টিকসহ বিভিন্ন রকমারী পণ্য কিনে দোকানঘরে মজুত করা হয়। এরপর ১০ আগস্ট মিলাদ শেষে উদ্বোধন করা হয় এ ভ্যারাইটি দোকানের।

দোকান মালিক শমসের আলী অভিযোগ করে বলেন, ব্যবসা চালুর পর থেকেই ডাকাতের মোড়ের চিহ্নিত সন্ত্রাসী জামাল হোসেন ৫০ হাজার টাকা চাঁদা দাবি শুরু করে। তাঁর হুমকির মুখে গত ২০ আগস্ট থেকে দোকানঘর তালাবদ্ধ করে রাখা হয়। এ অবস্থায় সোমবার রাতে দোকানঘরটি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান জামাল হোসেনসহ তার ভাড়াটিয়া বাহিনি।

এ বিষয়ে ডাকাতের মোড়ের কোন ব্যবসায়ী মুখ খোলেন নি। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এ মোড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন জামাল হোসেন। তাকে চাঁদা না দিয়ে ব্যবসা করা কঠিন। কেউ কথা বললে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়।

অভিযুক্ত জামাল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মোড়ে ব্যবসা করতে হলে বণিক সমিতিতে ভর্তি হতে হবে। শমসের আলী সমিতিতে ভর্তি হননি। ডাকাতের মোড়ে শমসের আলীর ব্যবসাপ্রতিষ্ঠান ছিল কি-না এর কোন প্রমাণ নেই।

তিনি আরও বলেন, ওই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। শমসের আলীর প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31