IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কারাগারমুক্ত বরিশাল আওয়ামী লীগের ১২ নেতাকর্মী

কারাগারমুক্ত বরিশাল আওয়ামী লীগের ১২ নেতাকর্মী

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরের সহিংসতার ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় দ্বিতীয় দফায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের ১২ নেতাকর্মী।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

কারাফটকে তাদের স্বাগত জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও প্যানেল মেয়র-১ গাজী নাঈমুল হোসেন লিটুসহ দলীয় কিছু সংখ্যক নেতাকর্মী।

দুই মামলায় মুক্তিপ্রাপ্তরা হলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, মো. অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনর রশিদ।

পুলিশের মামলায় এই ১০ জন ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়্যেদ আহমেদ মান্না এবং মিরাজ গাজী নামে দুইজন কারা মুক্তি পেয়েছেন।

নেতাকর্মীরা মুক্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর। তবে নেতাকর্মীরা অন্যায়ভাবে জেল খেটেছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি।

বৃহস্পতিবার দীর্ঘ শুনানি শেষে ১০ হাজার টাকার বেলবন্ড এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও তালুকার মো. ইউনুসের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। দুপুর সোয়া ১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন। আদেশে আরো বলা হয়, দুটি মামলায় পুলিশের রিপোর্ট দেয়া পর্যন্ত তারা জামিনে থাকবে।

চোখে গুলিবিদ্ধ তানভীর হাসান এবং মনিরুজ্জামান মনির গ্রেপ্তার অবস্থায় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ওই ২ জন বাদে বরিশাল কারাগারে থাকা ২১ আসামির মধ্যে গত ২৫ আগস্ট ৯ জন এবং সবশেষ আজ আরও ১২ জন নেতাকর্মী মুক্তি পেলেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্টের ঘটনায় পরদিন ১৯ আগস্ট ইউএনও মুনিবুর রহমান এবং কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামাসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ২১ জন কারাগার থেকে মুক্ত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31