IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> করোনার উপসর্গ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

করোনার উপসর্গ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। এখন সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী হলেও ভাইরাসটি একেবারে চলে যায়নি। করোনায় আক্রান্তদের গুরুতর পরিস্থিতি তৈরি হয় মূলত শ্বাসকষ্ট শুরু হলে। অনেকে আগে থেকে বুঝতে না পারার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

এ ব্যাপারে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কাজী সাইফউদ্দীন বেননূর বলেন, করোনায় আক্রান্তদের শ্বাসকষ্ট অন্যতম লক্ষণ। এর আগেই অবশ্য জ্বর, খুসখুসে শুকনো কাশি হয়। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। হঠাৎ করে মাথাব্যথা হতে পারে। পেটে সমস্যা, জয়েন্টগুলোতেও ব্যথা হতে পারে। বর্তমানে এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

করোনায় আরেকটি বিষয় হচ্ছে, অক্সিজেনের মাত্রা রক্তে কমে যাচ্ছে। কিন্তু রোগী তেমন বুঝতে পারছে না। এই উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে রোগী ও চিকিৎসকদের ধোঁকা দিচ্ছে। আর ফুসফুস আক্রান্ত হয়েছে কিনা বুঝতে সিটিস্ক্যান খুবই জরুরি।

করোনার সংক্রমণ মৃদু হলে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। বাসায় আলাদা থেকে বিশ্রাম নিতে হবে। চিকিৎসার নির্দিষ্ট সময় পার হওয়ার পর তিনি স্বাভাবিক কার্যক্রমে যুক্ত হবেন। এগুলো না মেনে তিনি যদি বাইরে যান, অন্যরা আক্রান্ত হবে। সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। ফলে মৃদু আক্রান্তদের কোনোভাবেই বাইরে যাওয়া ঠিক নয়।

এখন অনেকের শরীরে উপসর্গ নেই। কিন্তু তারা করোনা পজিটিভ। এসব লোকজন অনায়াসে ঘুরাফেরা করেন, ফলে সংক্রমণ বেড়ে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে কোনো উপসর্গ দেখা দেয় না। তার হয়তো কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু তিনি ভাইরাসের বাহক হিসেবে অন্যদের বিপদে ফেলছেন। এগুলো চিহ্নিত করতে পরীক্ষা বাড়ানো দরকার।

করোনার উপসর্গ দেখা দিলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। এটি করা হয় উপসর্গের তীব্রতা কমাতে। পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য আমরা ভিটামিন ‘সি’ ও ‘ডি’ দিয়ে থাকি। অবস্থা গুরুতর হলে বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে হবে। যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিতে হবে।

সূত্র: ডক্টর টিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031