ধূমকেতু প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবা বিএনপি, অঙ্গ ও সহযোিগ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় টায় নগরীর বিসিক এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
পবা উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, আলমগীর হোসেন ও পবা উপজেলা কৃষক দলের আহবায়ক আলম মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মুখলেসুর রহমান সেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বড়গাছী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুনাফ, কাঁটাখালী পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ রানা।
আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন, সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন ও সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ এবং নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


