IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে মামলা, যুবদল নেতার আত্মসমর্পন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে মামলা, যুবদল নেতার আত্মসমর্পন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী থানায় আত্মসমর্পন করেছেন।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ৬টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ থানায় তিনি উপস্থিত হয়ে আত্মসমর্পন করেন। এর আগে শহিদুল ইসলাম হায়দারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়।

বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ থানায় মামলা দুটি দাখিল করা হয়। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার দুই বাদী। একটির বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান। অপরটির বাদী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।

আত্মসমর্পনের সময় যুবদল নেতা শহিদুল ইসলাম হায়দারী সাংবাদিকদের বলেন, দেশের বিচার বিভাগের প্রতি আমি শ্রদ্ধাশীল। তাই শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে নিজেই আত্মসমর্পন করলাম। অবশ্যই আমি আদালতে ন্যায় বিচার পাব। আর বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়ে কমবেশি সকলেরই জানা আছে। এসময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেন তিনি।

গত ৩১ আগস্ট যুগান্তরের অনলাইন ভার্সনের ফেসবুকে শেয়ার করা একটি নিউজের কমেন্ট করা নিয়ে এ মামলা হয়। প্রধানমন্ত্রীকে এ ধরনের মন্তব্য করায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর তীব্র প্রতিবাদ জানান।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সোয়া ৬টার দিকে স্বশরীরে হাজির হয়ে থানায় তিনি আত্মসমপর্ণ করেন। শনিবার শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার বিকেলেও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

এছাড়াও শহিদুল হক হায়দারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন করে শিবগঞ্জ পৌর ছাত্রলীগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31