IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রংপুর মেডিকেলে লোডশেডিং, চরম দূর্ভোগে রোগীরা

রংপুর মেডিকেলে লোডশেডিং, চরম দূর্ভোগে রোগীরা

ধূমকেতু প্রতিবেদক, রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচণ্ড লোডশেডিংয়ের কবলে চরম দুর্ভোগের শিকার হন রোগীরা। দিনে থেকে অন্তত ৩০ বার লোডশেডিং হয়। ফলে বিশেষ করে আইসিইউ, সিসিইউতে ভর্তি মুমূর্ষু রোগীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪টি ওয়ার্ডের আড়াই হাজার রোগী চিকিৎসাধীন আছে। দফায় দফায় লোডশেডিং অব্যাহত থাকলেও হাসপাতালের নিজস্ব জেনারেটর চালু না করায় রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।

হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ডের করোনা উপসর্গ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা অভিযোগ করেছে, ১০ মিনিট পর পর বিদ্যুতের লোডশেডিং চলছে হাসপাতালে। কুড়িগ্রাম থেকে আসা আমিনুল ইসলাম নামে এক রোগীর স্বজন অভিযোগ করেছে, সকাল থেকে দফায় দফায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে তার চাচা। একই অভিযোগ করেছেন নীলফামারী থেকে আসা সাবিনা বেগম।

সরোজমিন গাইনি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে বিদ্যুতের লোডশেডিং-এর জন্য রোগীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাফিন আহমেদ জানান, পিডিবি দায়িত্বহীনতার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি জরুরি চিকিৎসাকেন্দ্রে বিদ্যুতের লোডশেডিং ১০ মিনিট পর পর দেয়া কতটা মানবিক হেভি সুইটি তারা ভেবে দেখছে না। আমরা হাসপাতালের পক্ষ থেকে পিডিপিকে কয়েক দফা ফোন করা হলেও তারা কোন সদুত্তর দিতে পারেনি। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বিদ্যুৎ জেনারেটর সকাল থেকে দুপুর পর্যন্ত অপারেটরের অভাবে চালু করা যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার থাকায় গুজরাটের চালক হাসপাতলে আসেনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন তাকে বারবার খবর দেয়া হলেও সে আসেনি।

সার্বিক বিষয়ে জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে বিদ্যুতের লোডশেডিং চলছে তা নাকি তিনি জানেন না, লোডশেডিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31