IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> চারঘাটে বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্থ

চারঘাটে বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্থ

বৈদ্যুতিক, বিদ্যুৎ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বিদ্যূতের চরম ভ্যালকিবাজিতে অতিষ্ঠ রাজশাহীর চারঘাট উপজেলাবাসী। শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় দিনে রাতে সমানতালে চলছে লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে পারছেন না গ্রহকরা। বিদ্যুতের অফিসের এমন খেয়াল খুশির লোডশেডিং সৃষ্টিতে বেকায়দায় পড়েছেন বৃদ্ধ, শিশু ও অসুস্থ্য রোগীরা। ভ্যাপসা গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে উপজেলাবাসী। এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের দাবি কাটাখালি গ্রিডে ত্রæটি দেখা দেয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় গেলে স্থানীয় গ্রামবাসীরা জানান, চলতি সপ্তাহের মধ্যে কোনো বড় ধরনের ঝড়ো-হাওয়া না হলেও কারণে অকারণে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের আওতাধিন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বন্ধ থাকছে। গত তিনদিন ধরে নামাজের সময় চলে যাচ্ছে বিদ্যুৎ। আবার সন্ধ্যা হবার আগে এবং কখনও কখনও মধ্য রাতেও থাকছে না বিদ্যুৎ। কোন ধরণের প্রাকৃতিক সমস্যা দেখা না দিলেও চলছে বিদ্যুৎ বিভ্রাট। আবার একটু বৃষ্টি বা আকাশে মেঘ দেখা দিলেই ভুতের বাতি বিদ্যুৎ চলে যায়। দেখা মেলে না ঘন্টার পর ঘন্টা। পল্লী বিদ্যুৎ অঢিনের সরকারী মোবাইল ফোনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য যোগাযোগের চেষ্টা করেও গ্রাহকরা পান না সংশ্লিষ্ট অফিসের কাউকে। মোবাইল ফোনে রিং বেজে বিরক্ত হলেও রিসিভ করার জন্য কাকে না কোন রিসিভার। এতে বিদ্যুৎ অফিসের লোকজনের ওপর চরম ক্ষোভ সৃষ্টি হচ্ছে উপজেলাবাসীর।

মেরামতপুর এলাকার স্কুল শিক্ষক জাকারিয়া হোসেন বলেন, শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় এভাবে দিন রাত সমান তালে বিদ্যুত বিভ্রাটে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের কাছে মানুষ এমনিইে নাভিশ্বাস। তার পরে কারনে অকারণে বিদ্যূত না থাকা চরম ভোগান্তি বেড়েছে। এটা চরম বিদ্যুৎ অফিসের কিছু ব্যাক্তির গাফিলতি। সারা বছরই বিভিন্ন অজুহাতে বিদ্যুৎ বিভ্রাট করা হয়। বিদ্যুৎ বন্ধ রেখে বিদ্যুতের লাইন মেরামতের কথা বলা হলেও আকাশে মেঘ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে চলে যায় বিদ্যুৎ। অনেক সময় ৫/৬ ঘন্টা থাকে না বিদ্যুৎ। এমন অভিযৈাগ জানালেন উপজেলার অনুপমপুর গ্রামের স্কুল শিক্ষক শরীফুল ইসলামসহ একাধিক ব্যাক্তি।

বিষয়টি সম্পর্কে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোক্তার হোসেনের দাবি অনিচ্ছাকৃত বিদ্যুৎ বিভ্রাট জনগনের ভোগান্তি বাড়লেও আমরা চেষ্টা করি দ্রæত সমস্যার সমাধান করে বিদ্যুৎ স্বচলের। অনেক সময় যান্ত্রিক ত্রæটি চিহিৃত করতে দেরি হলে বিদ্যুৎ চালু করতে সময় লাগে। তবে আমরা কখনও ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করি না। এটা মানুষের একটা ভুল চিন্তা ভাবনা। যা কোন ভাবেই কাম্য নয়। শতভাগ বিদ্যুতায়িত চারঘাট উপজেলায় সার্বক্ষনিক বিদ্যুৎ স্বচল রাখতে আপ্রান চেষ্টা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31