IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> বাঘায় নয়া ওসির তৎপরতায় বিপাকে অপরাধীরা

বাঘায় নয়া ওসির তৎপরতায় বিপাকে অপরাধীরা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : একনিষ্ঠ, পরিষ্কার-পরিছন্ন ও দায়িত্ববান ও অপরাধীর বিরুদ্ধে যার কঠোর পদক্ষেপ রয়েছে এমন এক চৌকস পুলিশ কর্মকর্তার আগমন ঘটেছে রাজশাহীর বাঘা থানায়। যিনি প্রতিটি অভিযোগের মূল বিষয়বস্তু নিজে জেনে রাষ্ট্রীয় ও ধর্মীয় দৃষ্টিতে সমাধান করেন।

তিনি হলেন বর্তমান বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাজু। তিনি গত ৪ আগষ্ট ২০২১ তারিখে বাঘা থানায় যোগদান করেন। এই ওসি সাজ্জাদ হোসেনকে পেয়ে এবং এই অল্প দিনের প্রাতিষ্ঠানিক প্রশাসনিক কাজকর্ম দেখে মুগ্ধ বাঘা উপজেলাবাসী।

অপরদিকে, ওসি সাজ্জাদ হোসেনের আগমনে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঘা থানা পুলিশ। তিনি যোগদানের পর থানাকে করেছেন দালালমুক্ত, কমেছে রাজনৈতিক প্রভাব। গা ঢাকা দিতে শুরু করেছে বিভিন্ন অপরাধীরা। এ কারণে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন সৎ ন্যায় নিষ্ঠাবান অফিসার হিসাবে গত ৩০ দিনেই।

বাঘা থানার পুলিশ অফিসার এএসআই রনি বলেন, ওসি স্যার অত্যন্ত ভাল মানুষ।সঠিক দিকনির্দেশক এবং সবার সার্বিক খোঁজখবর নেন। স্যার থানায় যোগদানের পর থেকে থানার সকল পুলিশ সদস্য মসজিদে নামাজে সময় দিতে পারছেন। এটা অবশ্যই সৎ ও সুনামের কাজ করেছেন ওসি স্যার। মসজিদে এখন নামাজে অনেক লোক হওয়াতে মসজিদ বারান্দা বৃদ্ধির কাজ করবেন বলে জানতে পেরেছি।তিনি সকল অফিসার গনের সাথে নিয়মিত মিটিং করে দিক নির্দেশনা দেন।

থানার সেকেন্ড অফিসার এম, এ, কুদ্দুস বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু আর অপরাধীদের শত্রু। সাধারণ মানুষের শান্তি ও আইনি সহায়তা দেয়াই এখন বাঘা থানা পুলিশের প্রতি মুহূর্তের কাজ। নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে থানার সব অফিসারদের নির্দেশনা দিয়েছেন ওসি স্যার। সেই মোতাবেক আমরা সব অফিসাররা কাজ করে যাচ্ছি। এর মধ্যেই তিনি করেছেন থানাকে দালাল ও তদবির মুক্ত।

থানার এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং নিয়ন্ত্রণ বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানায়, ওসি স্যারের নির্দেশনা ও তৎপরতায় গত ১ মাসে মামলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ২১ কেজি ১২০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক ব্যবসায়ী গডফাদারদের আটকের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন, পুলিশ জনতা আর জনতাই পুলিশ। কমিউনিটি পুলিশের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘা উপজেলাবাসীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বন্ধুর মতোই জনগণের পাশে থেকে আমি জনগণের নিরাপত্তা দিতে চাই।

বাঘা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও সচেতন মহলসহ এলাকাবাসীর সুষ্ঠু ও সুপরিকল্পিত পরামর্শ আশা করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31