IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> জলাবদ্ধতা নিষ্কাশনের নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিষ্কাশনের নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অপরিকল্পিত ভাবে পুকুর খনন এবং ড্রেন নির্মাণ প্রকল্পে একটি প্রভাবশালী মহল বাধা প্রদান করায় উপজেলার কয়েকটি বিলে জলাবদ্ধা দেখা দিয়েছে। এর ফলে ফসল উৎপাদনে বাধা গ্রস্থ হচ্ছে অত্র অঞ্চলের শত-শত কৃষক। এসব জলাবদ্ধ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটি দেখ ভালের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশনায় উপজেলার বেড়েরবাড়ি ও হরিপুর বিলে জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, জেলা প্রকৌশলী (বিএমডিএ), প্রাণিসম্পদ অফিসার, টিএইচও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে উক্ত এলাকা সমুহ পরিদর্শন করেন। অতঃপর তিনটি জায়গা সিলেকশন করা হয়। যেখান দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, পানি নিষ্কাশনের জন্য যে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে তাঁর প্রতিবন্ধকতা নিরসনে পুকুর মালিকদের আগামী রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।

তিনি বলেন, অপরিকল্পিত ভাবে পুকুর খনন এর কারনে শুধু বিলেই জলাবদ্ধা দেখা দেয়নি, সমতল এলাকার কিছু নিচু জায়গাতেও জলাবদ্ধতা লক্ষ করা গেছে। আমরা খুব শির্ঘই এসব জলাবদ্ধা নিরসন করবো।

অপর দিকে গত প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের)খাল খনন প্রকল্প। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই খাল খনন প্রকল্পের ফলক উন্মোচনের পর শতভাগ কাজের মধ্যে ৮০ ভাগ খনন কাজ ইতোমধ্যে শেষ হলেও স্থানীয় কিছু প্রভাবশালীর মহল আদালতে মামলা করায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্পটি। ফলে উপজেলার নওটিকা, আরিপপুর, বেলগাছি, বারখাদিয়া, হিজোল পল্লী ও তেপুখুরিয়াসহ ৬ টি বিলে জলাবদ্ধতায় তলিয়ে গেছে প্রায় ৩ শ’বিঘা জমির ধান-সহ অন্যান ফসল।

সম্প্রতি এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেছেন বাজুবাঘা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাবিবুর রহমান।

তিনি তার অভিযোগ জানান,উপজেলার মশিদপুর পদ্মা নদীর মুখে রয়েছে একটি সুইজ গেট। সেখান থেকে সরকারি ভাবে ক্যানেল স্থাপনের মাধ্যমে এক সময় উপজেলার ৬ টি বিল-হিজোল পল্লী, আরিফপুর, বাজিতপুর, নওটিকা, তেপুখুরিয়া ও বারখাদিয়ায় পানি প্রবেশ করানো হতো। এর ফলে উপকৃত হতেন কৃষকরা। অনেকেই এই খালটির নাম করণ করে ছিলেন চন্দনা নদী। পরবর্তীতে মুল নদী পদ্মার রুপ পরিবর্তন হওয়ায় কতিপয় প্রভাবশালী ক্যানেলের কয়েকটিস্থানে মাটির ব্যাড়া দিয়ে মাছ চাষ শুরু করে। এরপর ১৯৭৪ সালে রহস্য জনক ভাবে রেকড করে নিয়ে এখন কতিপয় ব্যাক্তি আদালতে মামলা দিয়ে খাল খননে বাধা সৃষ্টি করেছেন। ফলে প্রায় ৩ শ’ বিঘা ধান সহ অন্যান্য ফসল এখন পানির নিচে অবস্থান করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এই এলাকায় নদীর সাথে বিলকে সম্পৃক্ত করে গত আড়াই বছর পূর্বে সরকারিভাবে খাল খনন শুরু করা হয়েছিল। মোট ৮ কিলোর মধ্যে ৬ কিলো খনন শেষে হয়েছে। পরবর্তীতে স্থানীয় কিছু সংক্ষক মানুষ খাল খননে বাধা দেয়া সহ আদালতে মামলা করায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তাঁর মতে, জনসার্থে এই খালটি সম্পন্য করা খুবই জরুরী ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31