IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘এটা হয়রানি ছাড়া কিছুই ন‘

‘এটা হয়রানি ছাড়া কিছুই ন‘

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪ বছরের পুরনো মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উউ-র তরফে রাকুল প্রীত সিং, অভিনেতা রানা দাগুবাতিসহ মোট ১২ জনকে তলব করা হয়েছে। যে ১২ জন দক্ষিণী অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে রাকুল প্রীত সিং ছাড়াও রয়েছেন রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খান-এর মতো তারকারা। জানা যায়, পুরী জগন্নাথকে ৩১শে আগস্ট, রাকুল প্রীত সিংকে ৩রা সেপ্টেম্বর, রানা দাগুবাতিকে ৮ই সেপ্টেম্বর, রবি তেজাকে ৯ই সেপ্টেম্বর উউ-র দপ্তরে হাজিরা দিতে বলা হয়।

গতকাল মাদক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন রাকুল প্রীত সিং। এদিন সকালে হায়দরাবাদের জোনাল অফিসে পৌঁছান নায়িকা। রাকুল প্রীত সিংয়ের হাজিরা দেয়ার ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়ও। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েই হায়দরাবাদে উউ’র জোনাল অফিসে ঢুকতে দেখা যায় রাকুলকে।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ টাকার মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের তরফে একটি মামলা রুজু করা হয়। এক্ষেত্রে অর্থ তছরুপের একটি মামলার তদন্ত শুরু করে উউ। একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে উউ-র তরফে জানানো হয়েছে, আপাতত কোনো প্রমাণ না থাকায় এবার শুধুমাত্র সাক্ষী হিসেবেই রাকুল প্রীত সিংদের ডেকে পাঠানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে বেশ বিরক্ত রাকুল। এ নায়িকার দাবি, এটা হয়রানি ছাড়া কিছুই না। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই মাদক মামলায় কোনো ধরনের জড়িত হওয়ার প্রমাণ পায়নি পুলিশ। সাক্ষী হিসেবে হাজিরা দিয়েছি। কিন্তু যে মামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আমার নেই সেখানে এমন হাজিরা দেয়াটা যুক্তিযুক্ত নয়। কারণ আমার শুটিং রয়েছে। আমি কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। এগুলো সব বড় প্রজেক্ট। আমি একদিন শুটিংয়ে না থাকলে অনেক টাকার লোকসান হয়ে যায়। সেটা প্রযোজকের ক্ষতি, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি। আমি আশা করবো, এসব হয়রানি যেন বন্ধ হয়। সবাইকে যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31