IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> পাঞ্জশিরে ৬০০ তালেবান যোদ্ধা নিহত

পাঞ্জশিরে ৬০০ তালেবান যোদ্ধা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে ছয় শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

শনিবার ন্যাশনাল রেজিসটেন্স ফোর্সের (এনআরএফ) উদ্ধৃতি দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে।

পাঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটবার্তায় দাবি করেছেন, ‘আমরা ৬০০ তালেবান যোদ্ধাকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।’

তালেবানের সব যুদ্ধ সরঞ্জাম প্রতিরোধ বাহিনী ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি।

এর আগেও তালেবানের ৩০০ যোদ্ধাকে খতম করার দাবি করেছিল উত্তরের জোট।

এদিকে শনিবার আহমেদ মাসউদের পক্ষে নর্দান অ্যালায়েন্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, সাতশ’র বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। ৬০০ বন্দি ও কারারুদ্ধ। বাকিরা পালানোর চেষ্টা করছে। আমরা ফ্রন্টলাইনে আছি। সবকিছুই পরিকল্পিত ছিল। আমরা পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করছি।

ওই এলাকায় স্থল মাইন থাকার কারণে পাঞ্জশির প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ মন্থর হয়েছে।

তালেবানের একটি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, পাঞ্জশিরে যুদ্ধ অব্যাহত রয়েছে। কিন্তু রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক গভর্নরের প্রাঙ্গণে যাওয়ায় ধীরগতি হচ্ছে।

সংবাদ সংস্থা আসাবাকা-র কাছে তালেবান মুখপাত্র বিলাল কারিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাবসহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাদের যোদ্ধারা।

কাবুলসহ আফাগনিস্তানের অন্যান্য প্রান্ত দখল করে নিলেও পাঞ্জশির দখল করতে পারেনি তালেবান। পূর্বতন আফগানিস্তান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্‌, আহমদ মাসউদের বাহিনী এবং এফআরএফ তালেববানের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31