IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আদালতে মামুনুল হক

আদালতে মামুনুল হক

ধূমকেতু নিউজ ডেস্ক : বোমা বিস্ফোরণ মামলায় হাজিরা দেয়ার জন্য হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাকে আদালতে তোলা হয়। এর আগে শুক্রবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে তাকে খুলনায় আনা হয়।

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রোববার হাজিরা দেয়ার জন্য মামুনুল হককে জেলা কারাগারে আনা হয়।

২০১৩ সালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মামুনুলকে আদালতে হাজির করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেপ্তার যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকারবিরোধী স্লোগান দিয়ে জামায়েতে ইসলামী, বিএনপি ও হেফাজতে ইসলামীসহ ১২ দলের প্রায় তিন হাজার মানুষ মিছিল বের করেন। মিছিলটি নগরীর ডাকবাংলা ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছিল।

ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় অংশগ্রহণকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বোমা ও গুলি নিক্ষেপ করতে থাকেন। পুলিশও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। নিক্ষিপ্ত বোমার আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ২৬ জনকে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় ওই বছরের ২২ ফেব্রুয়ারি খুলনা মহানগর ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজত ইসলামীর নেতা মাওলানা মামুনুল হকসহ ২৬ জনের নামে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর।

ওই ঘটনার আগের দিন ময়লাপোতা মসজিদ মোড়ে ওয়াজ করার সময় মামুনুল হকসহ অন্যরা সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা ও গণজাগরণ মঞ্চ ভাঙচুরসহ পুড়িয়ে দেয়ার জন্য অনুসারিদের নির্দেশ দেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমান পূর্ববর্তী একটি কার্য দিবসে মামুনুল হককে রোববার আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31