IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে জানালার গ্রিল কেটে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি

বদলগাছীতে জানালার গ্রিল কেটে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খোজাগাড়ী নামক এলাকার তরিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

তরিকুল ইসলামের দাবী, তার নগদ ২ লাখ ৪৬ হাজার ৪শত টাকা, সাড়ে ৫ ভরি স্বর্নালঙ্কার ও একটি এ্যান্ডুয়েট মোবাইল সেট ও কাপড় চোপরসহ যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

তরিকুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামী একজন রড, সিমেন্ট ও ফিটিংসের ব্যবসায়ী। তিনি তার স্বামী ও দুই মেয়েকে নিয়ে তার বসতবাড়ীতে বসবাস করেন। প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি তার স্বামী সন্তান নিয়ে খাওয়া-দাওয়া শেষে রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটে তার দুই মেয়ে দক্ষিন দুয়ারী ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। আমি ও আমার স্বামী টিভির ঘরে ঘুমিয়ে পরি। রাত্রী আনুমানিক রাত ১ টা ৫০ মিনিটে অজ্ঞাতনামা চোর আমার বাড়ির পূর্ব দিকের পশ্চিম দুয়ারীর স্টোর রুমের জানালা গ্রিল কৌশলে খুলিয়া ভিতরে প্রবেশ করে আমার পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী ফাঁকা শয়ন ঘরে প্রবেশ করিয়া ঘরে থাকা সোকেচ ও আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্না লংকার ও মালামাল চুরি করে। পরে আমার মেয়ের শয়ন ঘরে প্রবেশ করে এবং তার চোখে টর্চ লাইটের আলো মারে তখন আমার বড় মেয়ে তার ঘরে দুই জন লোককে দেখতে পেয়ে তাদেরকে বলেন আমার আব্বু কোথায় বলে চিৎকার দিতে লাগলে তাকে ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্নের চেইন টান দিয়ে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

তারপর আমার মেয়ে চিলাচিলি করতে থাকলে আমার স্বমী ও আমি ঘুম থেকে জেগে উঠে দেখি আমার মেয়ের ঘরের দরজা বাহির থেকে আটকানো সাথে সাথে দরজা খুলে দেয় এবং অন্য ঘরে গিয়ে দেখি, পূর্ব-উত্তরকোনের ঘরের জানালার গ্রিল কাটা ও আরেকটি শয়ন ঘরের আসবাবপত্র এলোমেলো সেখানে গিয়ে দেখতে পায় আলমারির সব কাপড় চোপর এলোমেলো অবস্থায় পড়ে আছে। দেখি আমার স্বর্ণের হাতের বালা যার ওজন দের ভরি, গলার হার ওজন দের ভরি, স্বামীর আংটি যার ওজন ১ ভরি চার আনা ও আরেকটি আংটি যার ওজন চার আনা, আমার মেয়ের স্বর্নের চেন যার ওজন আট আনা, একটি মোবাইল সেট ও নগদ ২ লাখ ৪৬ হাজার ৪ শত টাকাসহ বিভিন্ন কাপড় চোপর নেই। তখন আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি দেখে। সঙ্গে সঙ্গে আমার স্বামী বদলগাছী থানায় বিষয়টি রাতেই অবগত করলে পাহাড়পুর ফাঁড়ীর একটি টিম ও বদলগাছী থানার এসআই আবু তাহের তার একটি টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন।

পরে সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ.টি.এম. মাইনুল ইসলাম ও বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, মালামাল উদ্ধারের তৎপরতা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31