IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> বাগমারায় ধর্ষণ মামলার আসামী চেয়ারম্যানের ভগ্নিপতির পুকুর পাহারাদার

বাগমারায় ধর্ষণ মামলার আসামী চেয়ারম্যানের ভগ্নিপতির পুকুর পাহারাদার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ধর্ষণ মামলার আসামী ফজেলের (৫৫) বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। নানা অনিয়মে জর্জরিত সেই ধর্ষক ফজেল। ফজেলের বাড়ি উপজেলার বড়-বিহানালী ইউনিয়নের ছোট কয়া গ্রামে। সে মৃত তজের আলীর ছেলে। ৫ম শ্রেণীর এক (১১) শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ফজেলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত ফজেল একই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলনের আপন ভগ্নিপতি নাজমুল হকের পুকুরে পাহারাদার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন তিনি চেয়ারম্যানের ভগ্নিপতি নাজমুলের পুকুরে পাহারাদার হিসেবে কাজ করেছেন। পুকুর পাহারাদারের নামে এলাকায় নারী ভাড়া করে অশ্লীল কাজ কর্মে লিপ্ত থাকেন তিনি। বাহির থেকে নারী নিয়ে এসে এলাকায় দেহ ব্যবসা করতেন। দেহ ব্যবসা ছিল ফজেলের রাতের ব্যবসা। সেই সাথে নিজে পুকুর থেকে রাতের আঁধারে মাছ চুরি করে বিক্রয় করে। মাছ চুরির সেই ঘটনাকে অন্যদিকে নিয়ে যেতে দেয়া হতো এলাকার সাধারণ মানুষের নামে মামলা।

আব্দুস সোবহান, আব্দুল মান্নান, আব্দুর রশিদ সহ কয়েকজন এলাকাবাসী বলেন, ফজেলের নারী ব্যবসার কথা কেউ বলতে গেলে তাকে মাছ চুরির মামলায় ফাঁসানোর হুমকী প্রদান করতেন। অনেকের বিরুদ্ধে মাছ চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হতো। চেয়ারম্যানের ভগ্নিপতির পুকুরের মাছ পাহারাদার হওয়ার কারনে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারেনি।

সম্প্রতি তার এক আত্মীয়ের শিশু মেয়ের সাথে নিজের কুবাসনা মেটাতে গিয়ে ধর্ষণ মামলার আসামী হয় ফজেল। সেই মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

পুকুর পাহারাদারের এতো কিছু জানা থাকলেও তাঁর বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থায় নেননি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন সহ তার ভগ্নিপতি নাজমুল হক। নিজে চেয়ারম্যান হয়েও একজন অপরাধির সমস্ত অপরাধকে থামাচাপা দিয়ে গেছেন দীর্ঘদিন।

এ ব্যাপারে বড়-বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, আমরা আগে জানতামনা পুকুর পাহারাদার ফজেলের এমন কর্মকান্ড সম্পর্কে। যখন জানতে পেরেছি তখন পুকুর পাহারাদার থেকে তাকে বাদ দেয়া হয়েছে। ফজেল সত্যিকারে একজন খারাপ লোক। সে নারী দেহ ব্যবসার সাথে জড়িত।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ধর্ষণের সাথে জড়িত থাকার অপরাধে দায়েরকৃত মামলায় ফজেলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31