IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> আইন-আদালত >> রাজশাহীতে ৭ দালালের কারাদণ্ড, একজনের জরিমানা

রাজশাহীতে ৭ দালালের কারাদণ্ড, একজনের জরিমানা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ৮ সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সিপিএসসি, র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার ০৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজশাহী বিআরটিএ অফিসের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএর কাজে প্রতারণাকারী এবং দালাল চক্রের ৫ জনকে ১০ দিন ও ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলো, রাজপাড়া থানাধীন রাজপাড়া এলাকার মৃত শহিদুল্লাহ’র ছেলে ফরহাদ (৩৫), লক্ষীপুর এলাকার মৃত আঃ রহমানের ছেলে রাসেল (৩৫), ভাটাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান (২৩), বোয়ালিয়া থানাধীন শালবাগান এলাকার মৃত আঃ হান্নানের ছেলে হাফিজ (৩২) ও শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া এলাকার ইনসান আলীর ছেলে রবিউল ইসলাম।

এদিকে, শাহমখদুম থানাধীন রায়পাড়া এলাকার এমারতের ছেলে শাফি (২২) ও বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার মৃত এনামুল হকের ছেলে মমিনুল হক (৬০) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার ইউসূফ আলীর ছেলে আয়াতুল্লাহ (৩৪) ১,০০০/-(এক হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ অফিসে এবং এর আশপাশে অবস্থান করে ড্রাইভিং সনদ প্রদান করার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। এছাড়াও তারা বিআরটিএ অফিসে সরকারী কাজে বাধা প্রদানসহ আরও অন্যান্য অপরাধ সংঘটিত করে। এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামকে সাথে নিয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

র‌্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিচার করতঃ আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31