IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুমিল্লায় দম্পত্তিকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লায় দম্পত্তিকে শ্বাসরোধে হত্যা

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। এ ঘটনায় ওই দম্পতির পুত্রবধূ শিউলি আক্তার এবং শামীম হোসেন নামে মোট দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

কোতয়ালি থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, মধ্যরাতে ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদ্যেরা রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এ ঘটনায় পুত্রবধূ শিউলীসহ আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31