IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তিস্তায় মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ২, আহত ৪

তিস্তায় মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ২, আহত ৪


ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ার লক্ষিটারী ইউনিয়নের চল্লিশসালের চরে তিস্তা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (৬ আগস্ট) ভোরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি পার্শ্ববর্তী গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কালিরচর গ্রামে। এ ঘটনায় ওই চরের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষিটারী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল হাদী জানান, ফজরের নামাজের পরপরই হঠাৎ বৃষ্টি শুরু হয়। সাথে বজ্রপাতও ছিল। ওই বজ্রপাত চল্লিশসালের চরে আঘাত হানে। এতে সেখানে মাছ শিকারি নুরুল ইসলামের পুত্র আতিয়ার রহমান মনু মিয়া (৩২) ও এমদাদুল হকের পুত্র মোখলেছার রহমান টাংরু মন্ডল (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ৪ জন। আহতদের মধ্যে নুরুল ইসলামের পুত্র আমজাদুল (২৩) ও এমদাদুল হকের পুত্র নাজমুল ইসলামকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গঙ্গাচড়া থানার ওই ইউনিয়ন বিট অফিসার এসআই শাহ নওয়াজ। তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ভোরের দিকে এই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। অন্যান্যরা প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। পরে সেখানে স্থানীয় বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি বজ্রপাতের কারণে হয়েছে, নিশ্চিত হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলছেন, পুরো নদী এলাকায় বজ্রপাতের সময় মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আকাশ খারাপ থাকলে কিংবা বৃষ্টি হলে সে সময় কাউকে মাছ না ধরার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য আমাদের বিশেষ টহল টিমও কাজ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31