IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> রাসিকের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা

রাসিকের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিসহ কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন। সবুজ পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ অঞ্চলে বৃহৎ শিল্প কারখানা না থাকায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নাগরিক সেবা ও মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। প্রকল্পটির আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, পথচারীদের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে সিটি কর্পোরেশন অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। যা দেশে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। লকডাউন পরবর্তীতে নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা আনয়নে নীতিমালা অনুযায়ী সকাল-বিকাল দুই রং এর নিয়ম মেনে গাড়ী চালাতে হবে।

সভায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। যারা ২০২০-২০২১ অর্থবছরে অটোরিক্সা, চার্জার রিক্সা ও ড্রাইভিং লাইসেন্সের নবায়ন করেন নাই তাঁদের আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে নগরভবনে উপযানবাহন শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। চার্জার রিক্সা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত একটি রঙে রূপান্তর করা হবে। অটোরিক্সা, চার্জার রিক্সা চালকদের নির্ধারিত পোশাক পরিধান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ারাদিল, পরিদর্শক সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, জাতীয় রিক্সা ভ্যান রাজশাহী মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন শেখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31