IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> জলাবদ্ধতা নিরসনে কোদাল হাতে পুঠিয়ার ইউএনও

জলাবদ্ধতা নিরসনে কোদাল হাতে পুঠিয়ার ইউএনও

ধূমকেতু প্রতিবেদক : এলাকার জলদুর্ভোগ নিরসনে সাধারণ মানুষের সাথে হাতে কোদাল নিয়ে ড্রেন খননের কাজে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ।

বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বৃষ্টির অতিরিক্ত পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যার কারণে বর্ষার শুরু থেকে উপজেলার বেশীর ভাগ নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলদুর্ভোগ নিরসনে ইউএনও’র তৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগি এলাকার সাধারণ লোকজন।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, অপরিকল্পিতভাবে যেখানে সেখানে পুকুর খননের কারণে গত বছর এই এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছিল। বিষয়টি ইউএনও’র নজরে আনলে তার উদ্যোগে এবার বর্ষার আগেই কয়েকটি বিল অতিক্রম করে প্রায় ৭ কিলোমিটার নালা খনন করা হয়েছে। যার ফলে ওই এলাকা গুলোতে এবার আগেরমত আর জলাবদ্ধতা হয়নি।

বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, মাহেন্দ্রা এলাকায় প্রায় এক দশক ধরে পানি প্রবাহের খাল দখল করে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করছিল। এতে বন্ধ হয়ে গিয়েছিলো খালের পানির স্বাভাবিক প্রবাহ। জলাবদ্ধতার শিকার হয়েছিলেন আশপাশের নিম্নাঞ্চলে বাসিন্দারা। তবে এপ্রিলের শুরুতে ইউএনও মহদয় খালটি দখল মুক্ত করেন। এরপর সেখানে নালা কেটে দেয়ায় স্বস্তি ফিরেছে পানিবন্দি মানুষের মাঝে।

ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান বলেন, গত কয়েক বছরে এই ইউনিয়ন এলাকার কিছু লোকজন পানি প্রবাহের খাল ভরাট করে দেয়। যার কারণে বিভিন্ন বিলের পানি বেড়ে নিন্মাঞ্চল ডুবে যায়। বিষয়টি স্থানীদের নিয়ে একাধিকবার বসেও কোনো সুরাহা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি নিজে স্থানীয় লোকজন সাথে নিয়ে খালটি দখলমুক্ত করে খনন কাজে অংশ নেন। এরপর বাঁশবাড়িয়া এলাকায় অপর একটি ড্রেনও নতুন করে খনন করা হয়।

উপজেলা সদর এলাকার কামাল হোসেন বলেন, জলাবদ্ধতার দুর্ভোগের বিষয়ে যে কেউ ইউএনও স্যারকে অবহিত করলে তিনি তা তৎক্ষণিক নিরসন করেন। আমাদের পৌরসভার ৮ নং ওয়ার্ডে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাটি ভরাট করে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল। পরে তাকে বিষয়টি অবহিত করা হলে তিনি তৎক্ষনিক লোকজন নিয়ে ড্রেন খননে এগিয়ে আসেন। গত তিনদিন আগে সদর ইউনিয়নের পীরগাছা এলাকায় অপর একটি নতুন ড্রেন খনন করা হয়। সেখানে শ্রমিকদের উৎসাহিত করতে তিনি নিজেও কোদাল নিয়ে ড্রেন খননে যোগদেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, প্রতিবছর জলাবদ্ধতার কারণে নিচু এলাকার লোকজন দীর্ঘদিন পানিবন্দি থাকেন। অনেক চাষিদের ফসলহানি ঘটে। তবে এ বছর ইউএনও’র উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ কিলোমিটার নালা খনন সম্পন্ন হয়েছে। এরমধ্যে শিলমাড়িয়া ৭ কিলোমিটার, ভালুকগাছি এলাকায় প্রায় দেড় কিলোমিটার, পুঠিয়া ইউনিয়নের পীরগাছা এলাকায় ২৫০ মিটার ড্রেন খনন করা হয়। পৌরসভার ২ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ১০০ মিটার। এতে করে প্রায় পাঁচ হাজার চাষিরা উপকৃত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, এই এলাকায় জলাবদ্ধতা একদিনে হয়নি। কিছু লোকজন নিজের সুবিধার কথা চিন্তা করে হাজারো মানুষকে দুর্ভোগে ফেলছেন। আমরা ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছি। বর্তমানে সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা হয়তো করা যাবে না। তবে শুকনো মৌসুম শুরু হলে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে এলাকার জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31