IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

নিয়ামতপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মিঠন (৩২) নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের পুংগী (নিবদা) আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, ঐ ব্যক্তি পুংগী নিবদার আদিবাসী পাড়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠন পোরশা উপজেলার মশিদপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। তার বিরুদ্ধে গরু, মটরসাইকেল, মুরগী, ছাগল, মোবাইল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি ও ছিনতাই এর অভিযোগ রয়েছে। মিঠনসহ আরো তিন চারজন সোমবার রাত আনুমানিক ১টার দিকে পুংগী নিবদা গ্রামে চুরি করতে আসে। সে সময় মিঠন একাই ঐ গ্রামের মৃত শুকুরের ছেলে দিপেনের বাড়িতে প্রাচীরের উপর দিয়ে ঢুকে। বাড়ীর সদস্যরা শব্দ পেয়ে জেগে গেলে তাকে ধরে বেধে বাড়ীর বাইরে নিয়ে আসে। অন্যরা পালিয়ে যায়।

ঐ গ্রামের বিশ্বজিৎ জানান, মিঠন ও তার সঙ্গীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। গরু, মুরগী, মটরসাইল, মোবাইল, ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরিসহ ছিনতাই এমন কোন অপকর্ম নাই তারা করে না। মিঠনকে ধরে বেধে যখন বাড়ীর বাইরে নিয়ে আসে তখন গ্রামের অনেকে এসে রাগে তাকে মারতে শুরু করে। এতে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। সকালে সে মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি জানান, মিঠন চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামী। সম্প্রতি সে তিনদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। ঐ রাতে সে চুরি করার জন্য পুংগী নিবদা গ্রামে গেলে ধরা পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে মিঠন মারা যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, মিঠনের লাশ উদ্ধার করে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31