IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় বিনা ভাড়ায় সরকারি ভবনে বসবাসের অভিযোগ

সিংড়ায় বিনা ভাড়ায় সরকারি ভবনে বসবাসের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় নৈশপ্রহরি, গাড়িচালকসহ চারজনের নামে কোনো সরকারি বাসভবন বরাদ্দ নেই। তবু তাঁরা সরকারি বাসভবনে থাকেন। এ জন্য কোনো ভাড়াও পরিশোধ করেন না। দীর্ঘদিন বিনা ভাড়ায় বসবাসের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছেন।

সূত্রে জানা যায়, নৈশপ্রহরি, গাড়িচালকসহ চারজন কেউ ৩ বছর, কেউ দেড় বছর, কেউ কেউ আবার ৩ ও ৬ মাস যাবৎ বিনা ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন সরকারি ভবনে। উপজেলা পরিষদের সরকারি বাসা বরাদ্দ কমিটির পক্ষ থেকে বার বার নোটিশ দেয়ার পরেও ভাড়া পরিশোধ করেননি কেউ। এমনকি বাসা ছাড়ার জন্য নোটিশ করলেও তোয়াক্কা না করে বছরের পর বছর বিনা ভাড়ায় বসবাস করে আসছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিসার এর গাড়িচালক সেলিম রেজা। তিনি সরকারি বাসভবনের শাপলা ভবনের ৪ নম্বর ইউনিটে প্রায় ৩ বছর যাবৎ বিনা ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের নৈশপ্রহরি মোতালেব হোসেন। তিনি মাধবী ভবনের ১ নম্বর ইউনিটে ৩ মাস ধরে বসবাস করছেন। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাবেক উপজেলা টেকনিশিয়ান রফিকুল ইসলাম চামেলি ভবনের ২ নম্বর ইউনিটে গত বছরের জানুয়ারি থেকে বসবাস করছেন। সমাজসেবা অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে প্রায় ৬ মাস যাবৎ বাস করছেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নৈশপ্রহরি মো. ফজলু।

নিয়ম অনুযায়ী তাদের প্রত্যককে ৪ হাজার ৫০০ টাকা করে মাসিক ভাড়া পরিশোধ করার কথা। কিন্তু তাঁরা তা করেননি। বিনা ভাড়ায় সেখানে বসবাস করছেন। এতে করে সরকার প্রায় ৩ লক্ষ টাকা রাজস্ব হারিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের নৈশপ্রহরি মো. মোতালেব হোসেন জানান, ভবনটি পরিত্যক্ত হওয়ায় ইউএনও স্যার আমাকে বসবাস করতে দিয়েছে। আমি ডিসেম্বরে চলে যাবো।

উপজেলা কৃষি অফিসার এর গাড়িচালক মো. সেলিম রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাহিরে আছি, এসে কথা বলবো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি বাসা বরাদ্দ কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, তাঁদেরকে কয়েকবার নোটিশ দেয়া হয়েছে বাসা ভাড়া পরিশোধ করার জন্য। তাঁরা পরিশোধ না করায় বাসা ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। তাতেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের তাঁদের তাগিদ দেয়ার কথা বলা হয়েছে। এরপরেও যদি তাঁরা ভাড়া পরিশোধ না করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কারণ এতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31