ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পল্লী বিদ্যুতের গ্রাহক বান্ধব এজিএম (ওএন্ডএম) হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবাগত এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম শাহিন কবির।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রেসক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী অতিথি এজিএম হানিফ রেজাকে বিদায় সম্মাননা স্মারক ও নবাগত অতিথি এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।


