ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন নওগাঁর কৃতি সন্তান নাহিদুজ্জামান রনি।
বুধবার ৮ (সেপ্টেম্বর) সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিকবন্ধু আদম তমিজী হক ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয় এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়। মাঠ পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে এ পদে মনোনীত করা হয়েছে। নাহিদুজ্জামান রনি বর্তমানে নওগাঁ জেলা কমিটির সভাপতি ।

কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক পদে মনোনীত হওয়ায় নাহিদুজ্জামন রনি মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মানবিকবন্ধু আদম তমিজী হক।
প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করবো ও সংগঠন আরও বেগবান করার লক্ষে কাজ করে যাবো।


