IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

ধূমকেতু প্রতিবেদক : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ৫জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর এপ্রিল থেকে জুন প্রান্তিকের ডাটা বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের হিসাব বলছে, বিগত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র স্মার্টফোন বাজারজাতকরণে প্রবৃদ্ধির হার ২১৫ শতাংশ, যা অন্য যেকোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এবারই প্রথম কোনো প্রান্তিকের হিসাবে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৫জি স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থানে উঠে আসে ভিভো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এই অঞ্চলে ৫জি স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ প্রবৃদ্ধি ছিল ভিভোর, অর্থাৎ বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকেও স্মার্টফোন বাজারের ১৩ শতাংশ ছিল ভিভো’র দখলে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র পরের অবস্থানে আছে চীনের আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির মি ব্র্যান্ড। স্মার্টফোনের বাজারের ১৯ শতাংশ মি ব্র্যান্ডের দখলে। পর্যায়ক্রমে এরপরের অবস্থানে আছে অপ্পো, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার স্যামস্যাং।

বছরের প্রথমদিকে এক প্রতিবেদনেও স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স জানিয়েছিল, বিশ্বে ৫জি স্মার্টফোনের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের গ্রাহক দ্রুত বাড়ছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভিভো। চলতি বছরের প্রথম প্রান্তিকেও বাজারে সুসংহত অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণার আরেক বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোনের বাজারেও শীর্ষস্থান দখল করেছে ভিভো। কেবল চীন নয়, বৈশ্বিক স্মার্টফোন বাজারেও অবস্থান সুসংহত করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে নিজেদের প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে ভিভো। ৪০ কোটির বেশি গ্রাহক ব্যবহার করছেন ভিভো’র স্মার্টফোন।

বাজার বিশ্লেষকদের মতে ৫জি প্রযুক্তিতে সাড়া জাগানো উন্নতি, বিভিন্ন দেশের ক্রেতাদের মনন, রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি এবং বাজারজাত; সবকিছুই চমৎকারভাবে করে চলেছে ভিভো। ফলে ক্রেতারা এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্মার্টফোনের প্রতি আগ্রহী হন এবং ব্যবহার করে সন্তুষ্ট থাকেন।

ভিভো প্রসঙ্গে :

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা ডিজাইন ড্রিভেন ভ্যালুর ওপর ভিত্তি করে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত মোবাইল ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031