ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও গণমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী খান কচি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।


