ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরকৃতরা হলো, রাজশাহী জেলার দূর্গাপুর থানার দেলুয়াবাড়ি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আকছেদ আলী (৬০), মাড়িয়া মৃধাপাড়া গ্রামের শামীম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান সিয়াম(২০), সুকানদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহিল কাফি (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার বামন শেখর গ্রামে তিন জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আসামী আকছেদ আলী (৬০), মাহমুদুল হাসান সিয়াম(২০) ও আব্দুল্লাহিল কাফি (২২)কে আটক করে। এসময় তার দখল হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, একে অপরের পরস্পর যোগসাজসে ও সহযোগীতায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


