IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> তানোরে ৩০ হাজার টাকা খোয়া গেল ভূমি কর্মকর্তার

তানোরে ৩০ হাজার টাকা খোয়া গেল ভূমি কর্মকর্তার

টাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে মোবাইলে চাঁদাবাজির ঘটনায় এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার (তহসিলদার) ৩০ হাজার টাকা খোয়া গেছে।

সম্প্রতি ৭ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা সদর ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে এ ঘটনায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছে, একজন দুর্নীতির ভয় দেখিয়ে টাকা ঘুষ চাইলেই তাকে টাকা ঘুষ দিবেন কেনো নিশ্চয় ওই কর্মকর্তার এসব বিষয়ে দুর্বলতা রয়েছে এটাও তদন্ত হওয়া প্রয়োজন। কারণ ঘুষ দেয়া ও নেয়া দুটোই অপরাধ।

জানা গেছে, সম্প্রতি ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার কামাগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারের মোবাইলে ফোন আসে। এই অবস্থায় ফোনটি রিসিভ করা হলে অপরপ্রান্ত থেকে দুদক কর্মকর্তার পরিচয় দেয়া হয়। পরে ঘুষ গ্রহণের অপরাধে দুদকে সাত্তারের বিরুদ্ধে মামলা হওয়ার প্রক্রিয়া চলছে বলে তাকে জানানো হয়। এছাড়াও বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর স্যার অবগত আছেন এমনটিও বলা হয়। এতে ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ভিতস্থ হয়ে দুদকে তার বিরুদ্ধে মামলা যেন না হয় সে ব্যাপারে তাকে অনুরোধ করেন। এসময় ফোনে কথার চলার এক পর্যায়ে ভূয়া ওই দুদক কর্মকর্তা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে বিষয়টি সাত্তারের বুঝে উঠতে দেরি হলে ঘুষ গ্রহণের অপরাধে এক্ষুণি দুদকের মামলায় তাকে গ্র্রেপ্তার করা হবে বলেও চরম ভয়ভীতি দেখান ওই দুদক কর্মকর্তা পরিচয়কারী প্রতারক। এতে ভূমি কর্মকর্তা সাত্তার ভীতস্থ হয়ে ওই দুদক কর্মকর্তার ০১৩১৭-০০৬৯৬৬ নম্বরে ৩০ হাজার টাকা বিকাশে দেন। বর্তমানে নম্বরটি বন্ধ রয়েছে। শুধু আব্দুস সাত্তারকে নয় একই কায়দায় মুন্ডুমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম ও তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমারের নিকট টাকা চেয়ে ফোন দেয়া হয়।

তবে, তারাও ভীতস্থ হয়ে এতো টাকা তৎক্ষণাত ম্যানেজ করতে দেরি করেন। এই অবস্থায় প্রতারকের ফোন আসতেই থাকে। এতে তাদের সন্দেহ হলে নিকট আত্মীয় ও উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিঃ দায়িত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই নম্বরের সূত্র ধরে থানায় জিডি করার পরামর্শ দেন।

এনিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী উপজেলার কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি নিয়ে পরের দিন উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে থানায় জিডি করতে বলেছেন। কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। আগামী সোমবারে ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে তানোর সহকারী কমিশনার (ভুমি) অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেছেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই প্রতারকে বিকাশে টাকা দেবার পরে আমাকে জানিয়েছেন। পরে ওই নম্বরের সূত্র ধরে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

এবিষয়ে রাজশাহী দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এভাবে দুদকের ভূয়া পরিচয় দিয়ে দালাল, ভূয়া অফিসার, একটি চক্র রাজশাহীর বিভিন্ন জায়গায় সক্রিয় থেকে দুদকের সুনাম নষ্ট করছেন। অনুরূপ কোন অভিযোগ থাকলে দুদকের হটলাইনে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31