IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে একুশে পরিষদ নওগাঁ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন করা হয়।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক নাইস পারভীন, মনোয়ার হোসেন লিটন, শাকিরুল রাসেল সহ সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, শফিকুল ইসলাম খান।

সঞ্চলনা করেন, একুশে পরিষদ নওগাঁর সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ।

বক্তারা বলেন, আমাদের পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নিবে না। প্রকৃতি বাঁচানোর জন্য পর্যাপ্ত সবুজায়ন করা হচ্ছে। করোনা মহামারির ঠিক সেই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গাছ কেটে পাখিগুলোকে হত্যা করা হয়েছে। এটা অমানবিক একটি কাজ। এভাবে যদি প্রাণ-প্রকৃতি ধ্বংস করার উৎসবে সবাই মেতে ওঠে, তবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবিও করেন তাঁরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নালা নির্মাণ ও গাড়ি রাখার চত্বর তৈরি করার জন্য কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে ২৭টি গাছ কাটে। গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের সামনে নালা নির্মাণের জন্য একটি অর্জুনগাছ কাটা হয়। এতে গাছ থেকে পড়ে যায় শামুকখোল পাখির শতাধিক ছানা। বেশির ভাগ ছানা সঙ্গে সঙ্গে মারা যায়। যেগুলো বেঁচে ছিল, সেগুলো মাংস খাওয়ার জন্য জবাই করে নিয়ে যান নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনেরা।

এ খবর গণমাধ্যমে আসার পরে ফুঁসে ওঠেন পরিবেশবাদীরা। নওগাঁর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান। এরই ধারাবাহিকতায় আজ শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31