IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ইলিশের লোভনীয় লেজ ভর্তা

ইলিশের লোভনীয় লেজ ভর্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাঙালি মাত্রই ভর্তা প্রিয়। রুচি পরিবর্তনেও ভর্তার কোন বিকল্প নেই। ভর্তা খেতে কে না পছন্দ করেন! নানান ধরনের ভর্তা তৈরি হয়। তবে অনেকেই আবার মাছ ভর্তা খেতে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে ইলিশ মছের ভর্তা গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই অন্যরকম। অনেকেই আবার মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা খেয়ে থাকেন। তবে আপনি চাইলে ঘরে বসেই এটি তৈরি করে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. ইলিশ মাছের লেজের টুকরো ৫ পিস

২. হলুদ গুঁড়া হাফ চা চামচ

৩. মরিচের গুঁড়া ১ চা চামচ

৪. ধনেপাতা কুচি পরিমান মতো

৫. সরিষার তেল পরিমাণমতো

৬. শুকনো মরিচ টালা ৭ টি

৭. পেঁয়াজ কুচি ১ কাপ

৮. লেবুর রস ২ চা চামচ
৯. লবণ স্বাদমতো

তৈরি পদ্ধতি: প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিন। এবার প্যানে পরিমাণমতো সরিষার তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিন। এরপর মাছ ভাজা ঠান্ডা করে সাবধানে ধৈর্য্য ধরে মাছের কাঁটা বেছে নিন। একই তেলে শুকনো মরিচ ভেজে নিন। এবার মরিচ ঠান্ডা করে এর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে গুঁড়ো করে নিন। এরপর এর সঙ্গে পেঁয়াজ কুচি ও লেবুর রস মিশিয়ে মেখে নিবেন শুকনো মরিচ। এবার এই ভর্তার সঙ্গে কাঁটা বেছে রাখা ইলিশ মাছ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং এর সঙ্গে স্বাদমতো সরিষার তেল ও ধনেপাতা কুচি মিশিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিবেন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই লোভনীয় ইলিশের লেজ ভর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031