IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> সাপাহারে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ফিরেছে চাঞ্চল্য

সাপাহারে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ফিরেছে চাঞ্চল্য

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে থমকে গেছিলো সারা বিশ্ব। যার প্রভাবে বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান সহ নানাবিধ কার্যক্রম। কিন্তু সম্প্রতিকালে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার ফলস্বরূপ দীর্ঘ দেড় বছর পর আগামীকাল ১২ সেপ্টেম্বরে সারাদেশে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহারের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্কুল ড্রেস বানানো নিয়ে অবিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ।

উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা পাওয়ার পরেই শ্রেণীকক্ষ, অফিসরুম ও মাঠ পরিস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন কর্র্তৃপক্ষ। ধুলা-ময়লা ও আবর্জনা পরিস্কার করছেন পূর্ণ উদ্যম নিয়ে। করোনাকালীন সময়ে দীর্ঘ দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি অংশ যেন ধুলায় ধুসরিত! সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রেখে এবং সরকার কর্তৃক নির্দেশনা বাস্তবায়নে সকল পদক্ষেপ গ্রহণ করছেন সকল স্কুল কর্তৃপক্ষ। যেন প্রতিটি কাজেই নতুন উদ্যম খুঁজে পাচ্ছেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় অনেকটা চাঞ্চল্য ও আনন্দ বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে।

সাপাহারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে অনেক সাধুবাদ জানাই। আমরা সরকার প্রদদত্ত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার নির্দিষ্ট স্থানসহ স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আর দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাশ রুমগুলো অনেক ময়লা হবার ফলে সেগুলো পরিস্কার করছি।

শিক্ষার্থী অবিভাবক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবুল আকতার বলেন, “অনেক দিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা ঘরমুখী থাকার পরে শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যহত হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর পেয়ে আমরা অবিভাবকগণ অনেকটা আনন্দিত। এখন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানমূখী হলে আবারো শিক্ষা ব্যবস্থা পূর্বরূপে ফিরে আসবে বলে আশা করছি”।

কোমলমতি একাধিক শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় অনেকটা আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে। সবমিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে যেন অবিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31