IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> পোরশায় আড়াই হাজার বরই ও আম গাছ কাটলো দুর্বৃত্তরা

পোরশায় আড়াই হাজার বরই ও আম গাছ কাটলো দুর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ফয়জদ্দিন নামে এক নিরিহ কৃষকের আড়াই হাজার বরই ও আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার দয়াহার মৌজার জাহাঙ্গিরাবাদ ও ঈদগা এলাকায় ওই গাছগুলি কর্তন করা হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ১০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগি কৃষক দয়াহার গ্রামের মৃতু সফুরা মোল্লার ছেলে ফয়জদ্দিন জানান, ৯ মাস পূর্বে তিনি স্থানীয় বিভিন্ন মানুষের কাছ থেকে দয়াহার জাহাঙ্গিরাবাদ ও ঈদগা এলাকায় ১০বিঘা জমি লীজ নিয়ে ১ হাজার ৮০০ বরই ও ৭৫০টি আম গাছ রোপন করে একটি মিশ্র বাগান তৈরি করেছিলেন। বাগানটিতে আম গাছ গুলি ছোট থাকলেও চলতি মাসে বরইগাছ গুলিতে ব্যাপক ফুল ধরেছিল বলে তিনি জানান।

তিনি আরও জানান, কয়েকদিন আগে এক ব্যবসায়ী বরই গাছগুলির দাম ৭ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে আরও বেশী দাম পাওয়ার আশায় তিনি সে গুলো বিক্রি করেন নি। এ সুযোগে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে তার গাছগুলি কেটে ফেলেছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে ভুক্তভোগি কৃষক এ বিষয়ে থানায় আসলে মামলা নেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অপরদিকে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, এবিষয়ে তাদের করনীয় কিছু নেই। স্থানীয় ভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারেন। এছাড়া মামলা পরবর্তী তাদের কাছে কোন বিষয় জানতে চাইলে তারা সহযোগীতা করতে পারেন বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31