ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাট জাগ দিতে দিয়ে আলম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর হাজার বিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জিল্লার রহমান জানান, শনিবার বিকেলে বাড়ির পাশের পাগলা নদিতে পাট জাগ দিতে গিয়েছিলেন আলম। রাত ১০ টা বজলেও বাড়ির না আসাই স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। কোথায় না পেয়ে পাগলা নদিতে গিয়ে দেখেন পড়ে আছে আলমের লাশ।
তিনি আরও বলেন, আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। স্বজনরা ধারণা করছেন হৃদরোগের কারণেই কোন এক সময় তিনি পড়ে মারা গেছেন।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি দাফন করার অনুমতি দেয়া হয়েছে।


