IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রী যাকে পছন্দ তাকেই মনোনয়ন দেবেন : এমপি এনামুল

প্রধানমন্ত্রী যাকে পছন্দ তাকেই মনোনয়ন দেবেন : এমপি এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তেব্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের আপামর জনগণের উন্নয়ন। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি নির্বাচন। দেশ ও দলের স্বার্থে যারা কাজ করে চলেছেন তিনি তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনীত করছেন। উপজেলা আওয়ামী লীগের কাজ হচ্ছে তৃণমূলের জনপ্রিয় এবং দক্ষ নেতার নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো। সেই তালিকা থেকে যাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করলে দলের এবং জনগণের জন্য ভাল তাকেই প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।

দল কাজ করতে চাইলে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে চলতে হবে। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতার কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁকিয়ে পড়েছিল লোকজন। আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতার সম্মান ধরে রাখতে চাইলে ঐক্যের বিকল্প নাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবো বলে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আয়েন উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদস্য সাফিনুর নাহার, চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, এ্যাডভোকেট আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, বকুল খরাদি, মিজানুর রহমান, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, আতাউর রহমান, জয়নাল আবেদিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনসহ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31