IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে ধান খেতে আগুন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

তানোরে ধান খেতে আগুন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৩ কৃষকের ২ বিঘা জমির ধান বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার তালন্দ ইউপির কালনা মাঠে এই ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছে, পুর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষ ইচ্ছে করেই জমির ফসল পুড়িয়ে দিয়েছে।

তারা বলছে, জমির ধান য়েভাবে (মসৃণ কোথাও কমবেশী নাই)পুড়ানো হয়েছে, তাতে এটিই প্রতিয়মান হয় যে ঘটনা পুর্বপরিকল্পিত ও উদ্দেশ্যেপ্রণোদিত। কারণ শক্রতা করে বিষ প্রয়োগ করা হলে এতো মসৃণ হবে না এবড়ো-থেবড়ো হবে অর্থাৎ পুরো জমির ধান গাছ একইভাবে পুড়বে না মাঝে মাঝে গাছ পোড়া কমবেশী হবে।

সরেজমিন দেখা গেছে, কালনা গ্রামের সোভানের পুত্র কালামের ৪০ শতক, মৃত খাইরুলের স্ত্রী বুলবুলীর ১৫ শতক ও আনিছুরের পুত্র আনোয়ারের ১০ শতকসহ মোট ৬৫ শতক জমির ধান গাছ পুড়িয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, ক্ষতিগ্রস্তরা এই ঘটনায় গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র সাদেক আলী (৪০) ও আব্দুস সোভানের পুত্র আবুল কালামকে অভিযুক্ত করেছেন।

তবে সাদেক আলী ও আবুর কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, পুর্ববিরোধের জের ধরে তাদের ফাসিয়ে বসে আনতে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে জমির ধান গাছ পুঁড়িয়ে এখন তাদের দোষারোপ করছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31