ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ ৪ জুয়াড়িকে আটক করেছে র্যাব সদস্যরা।
রোববার দিবাগত রাতে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের জামাদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল আলী (৩৩), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সুমন (৩২), মৃত রশিদুল ইসলামের ছেলে আমিন আলী (৩৮) ও শফিকুল ইসলামের শাহাদৎ হোসেন (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল রোববার রাত দিবাগত রাত দেড়টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের জনৈক আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে।
এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৮ হাজার ৫’শ ৫০ টাকা জব্দ করা হয়।


