IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ও জরিমানা

বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ও জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসুচি দশ টাকা কেজির দরের ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা বারোটায় বদলগাছী থানার মোড় এলাকা থেকে সবুর হোসেন নামে একব্যক্তি ভ্যানে করে চাল নিয়ে যাওয়ার সময় চালসহ তাঁকে আটক করে বদলগাছী থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে বদলগাছী থানার ডিএসবি জানতে পারে যে খাদ্যবান্ধবের এক ভ্যান চার ক্রয় করে নিয়ে যাচ্ছে। জানতে পেরে সংঙ্গে সংঙ্গে বিষয়টি তিনি বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামকে জানান।

আতিকুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে চালসহ ঐ ব্যক্তিকে আটক করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে থানা পুলিশ এক ভ্যান চালসহ ঐ ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে ইউএনওর নির্দেশে জব্দকৃত চাল সহ আটককৃত ব্যক্তিক উপজেলায় নিয়ে আসেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

পরে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকতৃ চাল আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামের বসবাসরত অসহায় ও দরিদ্র লোকজনদের মাঝে বিতরণ করার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড পাওয়া ব্যক্তি হলেন, সবুর হোসেন (২৫)। তিনি বদলগাছী উপজেলার তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখে ও শুনে জানা যায়, থানার সামনে পাবলিক লাইব্রারী সংলগ্ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জামিলের ঘর। ঐ ডিলারের ঘরে খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ করা হচ্ছে। কিন্তু সেখানে কোন ট্যাগ অফিসার নেই।

সেখানকার স্থানীয় বাসিন্দার বলেন, এই ডিলারের পাশে থেকেই চাল গুলো সুবিধাভোগীদের কাছ থেকে ক্রয় করেন ঐ ব্যক্তি।

তারা আরও বলেন, ডিলারের ঘরের পার্শে থেকে কিভাবে সুবিধাভোগীদের কাছ থেকে এই চাল ক্রয় করেন ঐ ব্যক্তি। আমাদের জানামতে ডিলারের ঘরের আশে পাশে থেকে কেউ চাল ক্রয় করতে পারবেনা। এখানে কোন প্রশাসনের নজরদারী নেই।

এবিষয়ে ডিলার জামিলের সাথে কথা বললে তিনি বলেন, এখান থেকে কোন চাল জব্দ করা হয়নি বলে বিষয়টি অস্বিকার করেন।

বদলগাছী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাজের হাসান জব্দ করা ১৪ বস্তা চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি দশ টাকা কেজি দরের চাল বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুবিধাভোগীরা ডিলারের কাছ থেকে চালগুলো কিনে বিক্রি দিয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কোন- কোন সুবিধাভোগীদের চালগুলো বিক্রি দিয়েছেন তাঁদের চিহ্নিত করা যায়নি। ইউএনও স্যার জব্দকৃত চালগুলো আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে বসবাসরত গরীব মানুষদের বিতরণের নির্দেশ দিয়েছেন। আজকেই চালগুলো বিতরণ করা হবে।

সেখানে গিয়ে কোন ট্যাগ অফিসার নেই কেন বলে প্রশ্ন করলে তিনি বিষয়টি এরিয়ে যান।

বদলগাছীর ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, সুবিধাভোগীরা খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিক্রি করতে পারবেন না। যেসব সুবিধাভোগী চাল বিক্রি দিয়েছেন চিহ্নিত করে তাঁদের কার্ড বাতিল করা হবে।

অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, নামেই রয়েছে ট্যাগ অফিসার কোন ডিলারের ঘরেই চাল বিতরণের সময় সর্বক্ষণ ট্যাগ অফিসারকে উপস্থিত পাওয়া যায়না। আবার কিছু কিছু ডিলারের নামে অনিয়মের অভিযোগ থাকলেও তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন না প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31