IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> টপ নিউজ >> বিনোদন >> সালমান খানকে হত্যার পরিকল্পনা

সালমান খানকে হত্যার পরিকল্পনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডে এখন চলছে নানামুখি সমস্যা। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনায় কোনো গ্যাংস্টার দুনিয়ার সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যায় মাফিয়া যোগ রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। আর এর মধ্যেই বলিউডে আরো একটি ঘটনা স্পষ্ট করে দিল যে মুম্বইয়ের টিনসেল টাউনে নজর রয়েছে গ্যাংস্টার জগতের।

 

সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, সালমান খানকে হত্যা করার ছক কষেছিল দুষ্কৃতীকারিরা। এই করোনা আবহের মধ্যেই এমন পরিকল্পনা করেছিল তারা। জানা যাচ্ছে এই দুষ্কৃতীরা নিয়মিত সালমান খানের বান্দ্রার বাড়ির উপর নজর রাখত। সালমান বাড়ি থেকে কখন বেরোন বা আসেন সমস্ত কিছুই নখদর্পণে ছিল এই দুষ্কৃতীকারিদের। কিন্তু সেই পরিকল্পনা ধোপে টেকেনি। পুলিশের জালে পড়েছে দুষ্কৃতীকারিরা।

 

আর এই ঘটনার সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিসনই এর যোগ রয়েছে বলে পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৫ আগস্ট একজন বন্দুকবাজকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশ। সেই বন্দুকবাজের নাম রাহুল।

 

ফরিদাবাদ পুলিশের ডিসিপি জানিয়েছেন যে, গত জানুয়ারি মাস থেকেই সালমান খানের উপর নজর রাখা হচ্ছিল। এবং গ্যাংস্টার লরেন্স অভিনেতার উপর নজর রাখতে বলেছিল রাহুলকে। সুযোগ বুঝে সালমানকে হত্যা করার নির্দেশ ছিল তার উপর। রাহুল ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

 

রাহুলের থেকে গুলি ভরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং জানা গিয়েছে যে লরেন্স তাকে এই খুনের নির্দেশ দিয়েছিল। এর আগেও সালমান কে হত্যা করার পরিকল্পনার খবর প্রকাশ্য এসেছে। লরেন্সের সঙ্গে তার শত্রুতার খবরও বলিউডের অনেকেরই জানা।

 

প্রসঙ্গত লকডাউনে নিজের পানভেলের ফার্ম হাউসে ছিলেন সালমান খান। সেখানে চাষের কাজ করছিলেন তিনি। তার সঙ্গে সেই বাড়িতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্তুর, সহ আরো অনেকে। জ্যাকলিনের সঙ্গে একটি মিউজিক ভিডিও করেন সলমন এই লকডাউনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031