ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক যুবক, নওগাঁ ধামুইরহাট উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল করিম ছেলে গোল্ডেন হোসেন (২৬) বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিকনির্দেশনায় শনিবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজানসহ সঙ্গীয় ফোর্স কাদিরপুর গ্রামে এক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করেন।
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, তার বিরুদ্ধে ধামুইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


