ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করায় একজনকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম পুটিয়াখালীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোক্তার হোসেন এ দণ্ডপ্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলো ঐ এলাকার আব্দুল বারেক আকনের স্ত্রী ও কন্যের মা মোসাঃ শিপন বেগম (৪৫)।
জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজনের খবর পেয়ে পশ্চিম পুটিয়াখালী এলাকার অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে শুধু কনের মাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।


