ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা সিসিডিবি “হাতে কলমে কাজ শিখি, বেকারত্ব দূর করি” শ্লোগানকে সামনে রেখে “Creating Youth Employment and Child Protection Project” এর ইউথ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার ১৯ সেপ্টেম্বর বেলা ১০টায় সিসিডিবি নিয়ামতপুর শাখা কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়।
আইসিসিও কো-অপারেশনের অর্থায়নে ও সিসিডিবি’র বাস্তবায়নে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সিসিডিবির টেকনিক্যাল অফিসার একরামুল কবির, ফিল্ড অফিসার রিপন বারই, সমাজ সংগঠক ফিলিপ চন্দ্র রায়।
এ প্রজেক্টে উপজেলায় ৪০ জন ইউথ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের অধিকাংশ সদস্যদের বিভিন্ন জায়গায় কর্মস্থানের ব্যবস্থা করা হয়।


