ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজার টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে হাতির মৃতদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ের গর্তের পানিতে ভাসতে দেখা যায় মৃত হাতিটি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর হাতির মৃতদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।
বন-বিভাগ ও ইআরটিকে খবর দেয়া হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news