IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের ৫ বছর পূর্তি উদযাপন

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের ৫ বছর পূর্তি উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ধামইরহাট বাজারস্থ মেসার্স রাইহান চাউলকলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন উপলক্ষে এই পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন।

আলোচনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চলতি মাসের ৭ সেপ্টেম্বর তার চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ হয় বলে জানিয়ে বলেন, ‘২০১৬ সালের ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে ধামইরহাটে সর্বোচ্চ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং ওই বছরের ৭ সেপ্টেম্বর চেয়ারম্যান দায়িত্বগ্রহণ করেছি। প্রতি বছর ইউনিয়নের সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়মিত করেছি। আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।’

অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের আঞ্জুয়ারা, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী আহমেদ দেওয়ান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক আমিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ৩ নম্বর ওয়ার্ডের সম্পাদক রাশেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সম্পাদক এমরান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের যুব নেতা আক্কাস আলী, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু হানিফ মজনু ও ৮নং ওয়ার্ডের সভাপতি হারুনুর রশিদসহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31